প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 24, 2026 ইং
জিয়া সাইবার ফোর্স দিঘলিয়া উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি

এস এম মেহেদী হাসান দিঘলিয়া
খুলনা জেলার দিঘলিয়া উপজেলা শাখা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ২৩ জুন ২০২৬ তারিখে খুলনা জেলা শাখা জিয়া সাইবার ফোর্স-জেডসিএফের পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে মোঃ মিঠুন (মিঠু) আহ্বায়ক ও কমিটির সদস্য সচিব মোঃ মইনুল ইসলাম (রকি) সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি জেলা শাখার অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে এই আংশিক আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করতে হবে এবং ১৫ দিনের মধ্যে অবশিষ্ট সকল ইউনিট কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দিতে হবে।
অনুমোদনপত্রে খুলনা জেলা শাখা জিয়া সাইবার ফোর্স-জেডসিএফের আহ্বায়ক মোঃ নাজমুল ইসলাম এবং সদস্য সচিব জেয়াদার মোঃ আবু হানিফ স্বাক্ষরিত।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা